News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৩৪৫
Image

রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ৩৪৫

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে৷ এরফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪৫৷ এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০,৭৯৪৷ যদিও আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থ হয়ে উঠা রোগীদের সংখ্যা অনেকটাই বেশি৷ গত কয়েকদিন যাবত করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল৷
পুজোর পর এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সেই অর্থে এখনো বাড়তে দেখা যায়নি৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে পরীক্ষা করা হয়েছিল ১৫১১ জনের৷

এদের মধ্যে পজিটিভ পাওয়া গেছে ৭৭ জনের মধ্যে৷ এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৬ জন৷ ফলে সুস্থ হয়ে উঠার সংখ্যা আক্রান্তের সংখ্যার তুলনায় দ্বিগুণেরও বেশি বলা চলে৷ তবে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের৷ গত কয়েকদিন যাবত করোনায় মৃত্যুর সংখ্যা শূণ্য ছিল৷ ফলে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা হলো ৩০,৭৯৪ জন৷ মোট সুস্থ হয়েছেন ২৯,২১১ জন৷ এদিন অ্যাক্টিভ রোগীর সংখ্যা রয়েছে ১,২১২ জন৷ লক্ষ্যণীয় ঘটনা হলো রাজ্যে করোনা পজিটিভিটির হার কিছুটা বেড়ে হয়েছে ১.১২ শতাংশ৷ রাজ্যে এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৮৯৪ জনের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top