News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার উপসর্গ নেই, স্বেচ্ছা-নিভৃতবাসে হু-এর ডিরেক্টর জেনারেল
Image

করোনার উপসর্গ নেই, স্বেচ্ছা-নিভৃতবাসে হু-এর ডিরেক্টর জেনারেল

জেনেভা, ২ নভেম্বর (হি.স.): করোনাভাইরাসের কোনও উপসর্গ নেই, তবে সান্নিধ্যে আসা একজন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে স্বেচ্ছা-নিভৃতবাসে চলে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। হু-এর ডিরেক্টর জেনারেল নিজেই টুইট করে জানিয়েছেন, আগামী কয়েকদিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকবেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, আমি ভালো আছি এবং করোনার কোনও উপসর্গ নেই।


টুইট করে টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, আমার সান্নিধ্যে আসা একজন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আমি ভালো আছি এবং উপসর্গ নেই, তবে আগামী কিছু দিন হু-এর প্রটোকল অনুযায়ী সেলফ-কোয়ারেন্টাইনে থাকব এবং বাড়ি থেকেই কাজ করব। টুইট করে তিনি আরও জানান, স্বাস্থ্য সম্পর্কিত গাইডলাইন মেনে চলা আমাদের সকলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এভাবেই করোনা-সংক্রমণের শৃঙ্খলা ভাঙতে পারবো আমরা।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top