News Flash

  • Home
  • Uncategorized
  • উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি বিধায়ক ও বরিষ্ঠ কার্যকর্তাদের সম্মেলন, নয়া সমীকরণ
Image

উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি বিধায়ক ও বরিষ্ঠ কার্যকর্তাদের সম্মেলন, নয়া সমীকরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর ৷৷ রাজনীতির নয়া সমীকরণ না বিজয়া-র সম্মেলন! বিধায়ক রামপ্রসাদ পাল-র বাসভবনে উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ প্রায় ১৮ জন বিজেপি বিধায়ক এবং বিদ্রোহী নেতৃবৃন্দের উপস্থিতি-তে রাজনৈতিক মহলে বিতর্কের সূচনা করেছে৷ সূত্রের দাবি, বিজেপি-তে ব্যক্তি নয়, দলই প্রধান৷ সে-ক্ষেত্রে কাউকেই ব্যক্তিগতভাবে কোনঠাসা করা বিজেপি-র গঠনতন্ত্র-র সাথে সাযুজ্য রাখে না৷ সেই বিষয় নিয়ে আজ দীর্ঘ আলোচনা হয়েছে৷ তবে, পার্টি নেতা তাপস ভট্টাচার্যী নিজের ফেইসবুক ওয়ালে লিখেছেন, বিজেপি-র পরম্পরা অনুযায়ী বিধায়ক রামপ্রসাদ পাল-র বাসভবনে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷


ত্রিপুরায় বিজেপি-তে বিদ্রোহের হওয়া বইছে, তা নিয়ে অনেক দিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি৷ দুগর্োৎসবের আবহে সেই রাজনৈতিক উষ্ণতায় কিছুটা শৈত্যতা এসেছিল৷ কিন্তু, আবারো শাসক দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে আসছে বলেই জল্পনা শুরু হয়েছে৷ আজ বিধায়ক রামপ্রসাদ পালের বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ ১৮ জন দলীয় বিধায়ক, ৬ জন কাউন্সিলর মিলে মোট ৩৬ জন বরিষ্ঠ কার্যকর্তা উপস্থিত ছিলেন৷ বিজেপি-র প্রাক্তন দুই প্রদেশ সভাপতি রণজয় কুমার দেব এবং নীলমনি দেব-ও ওই বৈঠকে অংশ নিয়েছিলেন৷ সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই বৈঠকের অধিকাংশরাই সম্প্রতি দিল্লি গিয়ে বিজেপি হাইকমান্ডের সাথে সাক্ষাৎ করেছেন৷ নালিশ জানিয়েছেন বলে স্বীকার না করলেও ত্রিপুরায় সংগঠন পরিচালনা নিয়ে সন্তুষ্ট নন, সে-বিষয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতির কাছে প্রতিকার চেয়েছেন৷ ফলে, আজকের ওই বৈঠক নয়া রাজনৈতিক সমীকরনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷ তাতে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-র উপস্থিতি রাজনৈতিক উষ্ণতা আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে, তা অস্বীকার করার কোন সুযোগ নেই৷


সূত্রের খবর, আজকের বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি৷ এক্ষেত্রে, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যক্তি স্বার্থের উদর্ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি প্রধান বলে সবাই মেনে নিয়েছেন৷ সূত্রের মতে, বিজেপি-তে ব্যক্তি নন, দলই প্রধান৷ সে-ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কাউকেই কোনঠাসা করার কোন সুযোগ নেই৷ এমনটাই তাঁদের আশ্বস্থ করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
তবে, এদিনের বৈঠক সম্পূর্ণ অরাজনৈতিক ছিল বলে ইঙ্গিত দিয়েছেন বিজেপি কার্যকর্তা তাপস ভট্টাচার্য৷ তিনি নিজের ফেইসবুক ওয়েলে লিখেছেন, ভারতীয় জনতা পার্টি-র পরম্পরা অনুযায়ী বিধায়ক রামপ্রসাদ পাল-র উদ্যোগে আজ তাঁর বাসভবনে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন৷ এছাড়া, বিধায়ক রাম প্রসাদ পাল এবং সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা, সুশান্ত চৌধুরী সহ মোট ১৮ জন বিধায়ক এবং ৬ জন কাউন্সিলর মিলে মোট ৩৬ জন বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা উপস্থিত ছিলেন৷ সাথে তিনি যোগ করেন, বরিষ্ঠ কার্যকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন প্রদেশ সভাপতি রনজয় কুমার দেব এবং নীলমনি দেব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top