News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন
Image

আগরতলা প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ২২ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ আগরতলা প্রেস ক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর৷ আর এই নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী৷ এই নির্বাচনে যুগ্ম রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন পারিজাত দত্ত ও আইনজীবী অরিন্দম দেব৷ রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী৷


মোট ১১ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ এর মধ্যে রয়েছে সভাপতি, সহ- সভাপতি , সম্পাদক , দুই জন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ৫ জন সদস্য পদে নির্বাচন হবে৷ এবারের নির্বাচনে মোট ২৪ টি মনোনয়ন জমা পড়ে৷ সহ- সভাপতি হিসাবে চিত্রা রায় ও যুগ্ম সম্পাদক হিসাবে ডঃ বিশ্বেন্দু ভট্টাচার্য তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়৷ বর্তমানে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে৷ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ দুটি যুগ্ম সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে৷ আগামী ৮ নভেম্বর দুপুর দুইটা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হবে ভোট গ্রহণ৷ এরপর হবে গননা৷ সেদিনই ঠিক হবে প্রেস ক্লাবের পরবর্তী দুই বছরের ম্যানেজিং কমেটির৷


এবারের প্রেস ক্লাবের নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা করতে ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনের কাজে নিযুক্ত অভিজ্ঞ আইনজীবীদের নেওয়া হবে বলে জানান নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী৷ আগরতলা প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ও ভোটারদের কাছে আহ্বান জানান কোড অফ কন্ডাক্ট মেনে চলার জন্য৷ যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে পরিচালনা করা যায়৷ দুটি বুথে ভোট নেওয়া হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top