News Flash

  • Home
  • Uncategorized
  • কেরল, কর্ণাটক সহ একাধিক রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

কেরল, কর্ণাটক সহ একাধিক রাজ্যের প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.): মধ্যপ্রদেশ, কেরল, অন্ধ্রপ্রদেশ , ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এর প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নিজের টুইট বার্তায় লিখেছেন, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সমার্থক শব্দ হয়ে উঠেছে অন্ধ্রপ্রদেশ। একাধিক ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ উৎকর্ষতা অর্জন করেছে। অন্ধ্রপ্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীর উন্নয়নমুখী আকাঙ্ক্ষার প্রতি শুভেচ্ছা জানাই। কর্ণাটকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নিজের টুইট বার্তায় লিখেছেন, কর্ণাটকের রাজ্য উৎসব উপলক্ষে কর্ণাটকবাসীকে শুভেচ্ছা জানাই। দক্ষতা এবং সক্ষমতা দিয়ে কর্ণাটক নতুন উচ্চতা স্পর্শ করে চলেছে।

রাজ্যবাসী সুস্বাস্থ্য এবং আনন্দ কামনা করি। হরিয়ানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের ইতিহাসের ক্ষেত্রে হরিয়ানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছে। সমৃদ্ধি এবং উন্নয়ন নতুন উচ্চতাকে স্পর্শ করুক। নিজের টুইট বার্তায় ছত্তিশগড় বাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রাচীনকাল থেকে সংস্কৃতির কেন্দ্র হয়ে রয়েছে ছত্তিশগড়। সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এই ভাবেই রাজ্য এগিয়ে চলুক। মধ্যপ্রদেশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী লিখেছেন, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটেছে মধ্যপ্রদেশে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে অসাধারণ অবদান রেখে চলেছে এই রাজ্য। কেরল রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নিজের টুইট বার্তায় লিখেছেন, ভারতের উন্নয়নের নিরিখে কেরল অসাধারণ অবদান রেখে গিয়েছে। কেরলের নৈসর্গিক সৌন্দর্য বহু মানুষের কাছে ভ্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এমনকি বিশ্বের একাধিক প্রান্ত থেকে মানুষ এখানে সমাগম করেছে। কেরলের সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top