News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়বে কোভিডের প্রকোপ : জেলাশাসকের
Image

বাড়বে কোভিডের প্রকোপ : জেলাশাসকের

আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.)৷৷ দুগর্োৎসবের সমাপ্তির পরই করোনা-র প্রকোপ বৃদ্ধির আশঙ্কাবাণী শুনালেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড় শৈলেশ কুমার যাদব৷ সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে নজরদারি চালানো হবে বলে আশ্বস্ত করেছেন তিনি৷


শনিবার পশ্চিম ত্রিপুরার জেলাশাসক জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাজার কমিটির প্রতিনিধি, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য, জেলা ও মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে বৈঠক হয়েছে৷ বৈঠকে দ্রব্যমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তাতে মূল্য নিয়ন্ত্রণে রাখার উপায় খুঁজে বের করতে বলা হয়েছে৷

তিনি বলেন, পাইকারি বাজারের খুচরো বিক্রিতে দ্রব্যমূল্যের প্রচুর ফারাক নজরে এসেছে৷ সেক্ষেত্রে ভারসাম্য রক্ষায় ব্যবসায়ীদের উদ্যোগী হতে হবে৷ তাঁর বক্তব্য, আগামীকাল থেকে বাজার এবং বিভিন্ন খুচরো দোকানে প্রশাসনের যৌথ দল নজরদারি চালাবে৷ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাথে কোভিড স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়েও নজরদারি চালানো হবে৷


তাঁর দাবি, আগামীদিনে করোনা-র প্রকোপ বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ কারণ, আক্রান্তের শতকরা হার সেদিকেই ইঙ্গিত করছে৷ তিনি বলেন, সেপ্ঢেম্বরে পশ্চিম ত্রিপুরা জেলায়ই করোনা আক্রান্তের শতকরা হার ছিল ২৬-৩০ শতাংশ৷ দুগর্োৎসবের পূর্বে সেই হার কমে দাঁড়িয়েছিল ৩-৫ শতাংশে৷ কিন্তু গতকাল পর্যন্ত ফের করোনা আক্রান্তের শতকরা হারে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে৷ তাঁর কথায়, গতকাল পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের শতকরা হার বেড়ে ১০ শতাংশ হয়েছে৷ আগামী দিনে ওই হার আরও বাড়বে বলেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের সাফ কথা, করোনা-র স্বাস্থ্যবিধি মেনে চালায় ঢিলেমি এবং উদাসীনতার কারণেই আগস্ট এবং সেপ্ঢেম্বরে করোনা আক্রান্তের সংখ্যায় অস্বাভাবিক বৃদ্ধি হয়েছিল৷ সাথে বেড়েছিল মৃত্যুর হারও৷ তাই করোনা-র স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রেও নজরদারি চালানো হবে৷


তিনি বলেন, আগামীকাল থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাথে করোনা-র স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের যৌথ দল নজরদারি চালাবে৷ বিধি ভঙ্গ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তিনি ব্যবসায়ী এবং সাধারণ জনগণের প্রতি করোনা-র স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top