News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির পরাজয় নিয়ে বিরোধীদের আস্থাশীল হতে হবে : পি চিদম্বরম
Image

বিজেপির পরাজয় নিয়ে বিরোধীদের আস্থাশীল হতে হবে : পি চিদম্বরম

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.): বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস, আরজেডি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিকে মনস্তাত্ত্বিক ভাবে উদ্বুদ্ধ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। বিজেপি হারতে পারে এই আস্থা বিরোধীদের মনের মধ্যে থাকতে হবে। বিহার বিধানসভা নির্বাচনে সেই আস্থার জয় হবে বলে জানিয়েছেন তিনি।
 রবিবার পি চিদম্বরম জানিয়েছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক বিধানসভা নির্বাচন, উপনির্বাচনে দেখা গিয়েছে যে বিজেপির জয়ের হার উল্লেখযোগ্য ভাবে কমেছে।

নিজের মতন করে এক হিসাব তুলে ধরে পি চিদম্বরম দাবি করেছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে দেশজুড়ে ৩৮১ বিধানসভা আসনের ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ৩৩০ বিধানসভা নির্বাচন ছিল এবং বাকি ৫১টি বিধানসভা উপনির্বাচন ছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়ে ছিল ৩১৯টিতে। কিন্তু তার পরবর্তী সময় দেখা গিয়েছে যে নির্বাচনে বিজেপির জয়লাভ পেয়েছে মাত্র ১৬৩। ফলে কে বলেছে বিজেপিকে হারানো যায় না। বিরোধীদের বিশ্বাস করতে হবে যে  বিজেপিকে হারানো যায়। বিহার বিধানসভা নির্বাচনে সেই বিশ্বাসের জয় হবে। কংগ্রেস- আরজেডি নেতৃত্বাধীন মহাজোটের জয় হবে।


 উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই গত ২৮শে অক্টোবর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ এবং ৭ নভেম্বর। ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top