News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা বিমানবন্দরে সোনার বিসুকটসহ ধৃত এক
Image

আগরতলা বিমানবন্দরে সোনার বিসুকটসহ ধৃত এক

আগরতলা, ৩১ অক্টোবর (হি.স.)৷৷ বিমানে আগরতলা থেকে কলকাতা পাচারের সময় ৫০৫.৭৫ গ্রাম ওজনের সোনার বিসুকট সহ এক ব্যক্তি ধরা পড়েছেন৷ তাকে বিমান সংস্থার সিকিউরিটি ম্যানেজার কাস্টমস-এর হাতে তুলে দিয়েছেন৷


এয়ার ইন্ডিয়া-র সিকিউরিটি ম্যানেজার সঞ্জিত দেববর্মা জানিয়েছেন, গতকাল ইন্ডিগোর বিমানে আগরতলায় এসেছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা নিকেশ গুপ্তা৷ আজ শনিবার বিকালে এয়ার ইন্ডিয়ার বিমান এআই-৭৪৬ দিয়ে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন তিনি৷ বিমানবন্দরে এসে তিনি লাগেজ এক্স-রে মেশিনে পরীক্ষা করেন৷ এর পরই তার প্যান্টের পকেট থেকে একটি প্যাকেট বের করে ব্যাগে ভরে নেন৷ সঞ্জিতবাবু বলেন, বিষয়টি নজরদারির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা দেখে ফেলেন এবং আমাকে জানান৷ ফলে তার ব্যাগ পুনরায় এক্স-রে মেশিনে স্ক্যান করতেই ধরা পরে যান নিকেশ৷

সিকিউরিটি ম্যানেজারের বক্তব্য, ৫০৫.৭৫ গ্রাম ওজনের আটটি সোনার বিসুকট নিকেশ গুপ্তার ব্যাগে তল্লাশি করে উদ্ধার হয়েছে৷ সবগুলি বিসুকট ব্ল্যাকটেপ দিয়ে মোড়ানো ছিল৷ তিনি জানান, নিকেশ তার অপরাধ স্বীকার করেছেন৷ তবে এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছেন বলে স্বীকার করেননি তিনি৷ তাকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top