News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্মীপূজার দিনে স্ত্রীকে গলাটিপে খুন করল স্বামী
Image

লক্ষ্মীপূজার দিনে স্ত্রীকে গলাটিপে খুন করল স্বামী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ অক্টোবর৷৷ কোজাগরী লক্ষ্মী পূজার দিনে ঘরের লক্ষীকে খুন করল পাষণ্ড স্বামী৷ ঘটনা বিলোনিয়া থানাধীন ভারতচন্দ্র নগর ব্লকের সুকান্তনগর পঞ্চায়েত এলাকায় দীর্ঘ ৭ বছর পূর্বে স্থানীয় গ্যারেজ টিলা এলাকা থেকে টুম্পা দেবনাথ দাসকে বউ হিসেবে ঘরে তুলে সুকান্তনগরের বাসিন্দা মানিক দাস৷ এর পরবর্তী সময়ে প্রায় সময়ই বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি নিয়ে ঝামেলা লেগেই থাকত৷


স্বামী কিছুদিন আগে লকডাউনের মধ্যে কুয়েত থেকে বাড়ি ফিরে৷ আজ দুপুর তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়৷ তখন বাড়িতে কেউই ছিলেন না, এর পরবর্তী সময়ে স্ত্রী টুম্পাকে গলাটিপে হত্যা করে গুণধর স্বামীর মানিক দাস৷ এই ঘটনা নিজের মুখেই স্বীকার করেন মানিকের বাবা সুভাষ দাস৷ এরপর মানিকের বাবা সুভাষ দাস এবং এলাকাবাসী মিলে টুম্পাকে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে, কিন্তু সেখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ বর্তমানে টুম্পার মৃতদেহ বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে৷ ঘটনাস্থলে বিলোনিয়া থানার পুলিশ তদন্ত চালাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top