News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে ১০.৮৭ কোটি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯১.৩৪ শতাংশ
Image

ভারতে ১০.৮৭ কোটি করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯১.৩৪ শতাংশ

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): ভারতে ফের বাড়ল দৈনিক করোনা-পরীক্ষা। ভারতে ১০.৮৭ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১০,৮৭,৯৬,০৬৪-এ পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় ১০.৬৭ লক্ষেরও বেশি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৩০ অক্টোবর (শুক্রবার সারা দিনে) ভারতে ১১,৬৭,৯৭৬টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১০,৮৭,৯৬,০৬৪টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


ভারতে করোনায় মৃত্যুতে কোনওভাবেই রাশ টানা যাচ্ছে না, শনিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্ত ১,২১,৬৪১ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৫১ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭,৪৩,২৮,২৯ জন (৯১.৩৪ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ৫,৮২,৬৪৯ জন করোনা-রোগী (৭.১৬ শতাংশ)।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top