News Flash

  • Home
  • Uncategorized
  • নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে তপশীলি জাতি সমন্বয় কমিটির মিছিল
Image

নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির প্রতিবাদে তপশীলি জাতি সমন্বয় কমিটির মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ নারী নির্যাতনের মতো ঘটনা উত্তরপ্রদেশ সহ ত্রিপুরা রাজ্যেও ছাপিয়ে চলেছে৷ প্রতিদিনই নারী নির্যাতন, খুনের মতো ঘটনা গোটা দেশের সাথে রাজ্য ঘটে চলেছে৷


উত্তরপ্রদেশে তরুণী ধর্ষণের পর খুনের ঘটনা ঘটে, রাজ্যে আমতলিতে লোকশিল্পী শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের আইনত কঠোর ব্যবস্থার দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি উদ্যোগে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয় শহরে৷ মিছিলটি মেলার মাঠ প্যারাডাইস চৌমুহনি সহ বিভিন্ন পথ পরিক্রমা করে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে৷ মিছিলে উপস্থিত ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি নেতা রতন ভৌমিক জানান, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় কমিটি বৃহস্পতিবার বিচার দিবস হিসেবে পালন করছে৷ উত্তরপ্রদেশের দলিত তরুণী ধর্ষণের পর খুনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷

বরং উত্তরপ্রদেশের যোগী সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে ঘটনার রফাদফা করতে চাইছে৷ এর দ্বারা প্রমাণিত উত্তরপ্রদেশে জঙ্গলে রাজত্ব চলছে৷ এমনকি তদন্তকারী সিবিআই পর্যন্ত সরকারের পক্ষপাতিত্ব হয়ে কথা বলছে৷ আর উত্তর প্রদেশ থেকে ত্রিপুরা রাজ্য কোন অংশে কম নয়৷ কারণ গত মঙ্গলবার নিশ্চিন্তপুরের দলিত লোকশিল্পী শ্লীলতাহানি ঘটনা প্রমাণ করে দেয়৷ অভিযুক্তদের বিরুদ্ধে সরকার এবং পুলিশের কোন ভূমিকা নেই৷ কারণ অভিযুক্তরা শাসকদলের দুষৃকতি৷ ইতিমধ্যে যদি এ ধরনের নারী সংক্রান্ত ঘটনা বন্ধ করতে সরকার কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top