News Flash

  • Home
  • Uncategorized
  • বামাল চার বাইক চোর ধৃত উত্তম-মধ্যম দিল জনতা
Image

বামাল চার বাইক চোর ধৃত উত্তম-মধ্যম দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ অক্টোবর৷৷ চুরি যাওয়া বাইক সহ চার চোরকে আটক করা হয়েছে৷ সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার কমলাসাগরের উত্তর কৈয়াঢেপায় স্থানীয় জনগণ চার কুখ্যাত বাইক চোরকে আটক করতে সক্ষম হয়েছেন৷ ওই চার চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা৷ পুলিশ জানিয়েছে, ধৃত চার জনের মধ্যে দুজনের বাড়ি কৈয়াঢেপায় এবং অন্য দুজনের বাড়ি ক্যাম্পেরবাজারে৷ জনতার গণপ্রহারে ওই চারজন গুরুতর আহত হয়েছে৷


স্থানীয় জনগণ জানিয়েছেন, সীমান্তবর্তী ৩০ কার্ড এলাকার বাসিন্দারা ২ চোরকে সন্দেহজনকভাবে বাইক সহ আটক করেন৷ কিছুক্ষণ পরে আরও ২ বাইক চোর বাইক নিয়ে সেখানে পৌঁছে৷ উত্তেজিত জনতা তাদেরকেও আটক করেন৷ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাইকগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে গিয়েছিল চোরেরা৷


ওই এলাকায় বেশ কিছুদিন ধরে বাইক চুরির হিড়িক পড়েছে৷ সে কারণেই এলাকার জনগণ বাইক চোরদের ধরতে সীমান্ত এলাকায় ওত পেতে বসে থাকেন৷ মধুপুর থানার পুলিশ ওই চারজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷ পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে এর আগেও চুরির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে৷ পুলিশ অনেকদিন ধরেই তাদেরকে পাকড়াও করার জন্য চেষ্টা করে আসছিল৷ অবশেষে স্থানীয় জনগণের দৌলতে তাদের জালে তোলা সম্ভব হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top