News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী যুবক
Image

ধর্মনগরে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ মানসিক অবসাদগ্রস্ত জনৈক যুবক গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছেন৷ উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরের অফিসটিলা এলাকায় সংঘটিত এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷ আত্মঘাতী যুবক সুপ্রিয় দেব বলে পরিচয় পাওয়া গেছে৷ বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷


মৃতের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে সুপ্রিয় মানসিক অবসাদে ভুগছিলেন৷ কিন্তু তিনি চিকিৎসা করাতে রাজি ছিলেন না৷ প্রায় সময় মনমরা হয়ে বসে থাকতেন৷

আজ সকালে ধর্মনগরের অফিসটিলা এলাকায় একটি নির্জন স্থানে গাছের ডালে ফাঁস জড়িয়ে ঝুলন্ত এক মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে ধর্মনগর থানার পুলিশ ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা নেওয়া হয়েছে৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top