News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে গায়ে আগুন দিল যুবক
Image

পারিবারিক বিবাদের জেরে গায়ে আগুন দিল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকাকে গর্ভবতী করে পরবর্তী সময়ে অস্বীকার করার ঘটনাকে কেন্দ্র করে লংকা কান্ড সংঘটিত হয়েছে খোয়াই থানা এলাকার পূর্ব গণকি এলাকায়৷ তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে ওঠায় কুমারেমা এক পুত্রসন্তানের জন্ম দিয়েছে৷ অভিযুক্ত যুবকের নাম প্রসেনজিৎ দাস৷ বাড়ি জিরানিয়া৷ প্রতারক প্রেমিকের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছে প্রেমিকা৷


ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷সংবাদ সূত্রে জানা গেছে মোবাইল ফোনে যোগাযোগের সূত্র ধরেই তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে৷ প্রসেনজিৎ দাস নামে ওই যুবক যুবতীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে৷ এর ফলে প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে যায়৷ বিষয়টি বারবার জানানো সত্ত্বেও সে সব ধরনের সম্পর্ক অস্বীকার করে৷ শেষ পর্যন্ত ওই অসহায় যুবতী পুত্র সন্তান ভূমিষ্ঠ করে৷ তারপরও প্রেমিকের কাছ থেকে কোন ধরনের সার না পেয়ে বাধ্য হয়েই খোয়াই থানায় অভিযুক্ত প্রসেনজিৎ দাস এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার এর জন্য তৎপরতা শুরু করেছে৷ সে পলাতক বলে জানা গিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top