News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে হত্যার জন্য মুখে বিষ দিল স্বামী
Image

গৃহবধূকে হত্যার জন্য মুখে বিষ দিল স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ কুমারঘাট থানা এলাকার বেত ছড়া গাও সভার৫ নং ওয়ার্ডে সুকল টিলাএলাকায় এক মহিলাকে তার স্বামী বেধড়ক মারধর করে বিষ খাইয়ে অচৈতন্য অবস্থায় অর্ধমৃত অবস্থায় ফেলে দিয়ে যায়৷ বুধবার সকালে পথচারীরা জমিতে অর্থ মৃত অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখে কুমারঘাট থানার পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানদের খবর দেন৷


খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পৌঁছল অবস্থায় মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার জ্ঞান ফিরে আসলে ঘটনা বিস্তারিত ভাবে জানায় ওই মহিলা৷

মহিলার জবানবন্দিতে জানা গেছে পারিবারিক কলহের জেরে তার স্বামী তাকে মঙ্গলবার গভীর রাতে প্রচণ্ড মারধর করে মুখে বিষ ঢেলে দিয়ে অচৈতন্য অবস্থায় ফেলে দিয়ে গেছে৷ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷কুমারঘাট থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক বলে পুলিশ জানিয়েছে৷আশঙ্কা করা হচ্ছে মহিলার মৃত্যু হয়েছে ভেবেই তার স্বামী দেহটি জমিতে ফেলে দিয়ে গা ঢাকা দিয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের পারিবারিক কলহ চলছিল৷

পারিবারিক কলহের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার চেষ্টা করে তার স্বামী৷ গার্হস্থ্য হিংসা আর এহেন নজির প্রত্যক্ষ করে এলাকার মানুষজন রীতিমতো হতবাক৷ ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা৷ তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ চিকিৎসকরা তাকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় প্রয়াস নিয়েছেন৷ মহিলার বাপের বাড়ির তরফ থেকে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top