News Flash

  • Home
  • Uncategorized
  • প্রযুক্তিগত ত্রুটি, পাটনায় জরুরি অবতরণ মনোজের হেলিকপ্টারের
Image

প্রযুক্তিগত ত্রুটি, পাটনায় জরুরি অবতরণ মনোজের হেলিকপ্টারের

পাটনা, ২৯ অক্টোবর (হি.স.): প্রযুক্তিগত ত্রুটির কারণে পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করল বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির হেলিকপ্টার। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারের জন্য বৃহস্পতিবার সকালে, বিহারের বেহতিয়া বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল মনোজ তিওয়ারির হেলিকপ্টার। কিন্তু, হেলিকপ্টারে প্রযুক্তিগত রেডিও ত্রুটি দেখা দেয়। তাই বেহতিয়া বিমানবন্দরের পরিবর্তে, পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে মনোজের হেলিকপ্টার। মনোজের সঙ্গে ওই হেলিকপ্টারে ছিলেন নীলকান্ত বক্সীও।


প্রায় ৪০ মিনিট ওড়ার পর হেলিকপ্টারে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। ওই হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল বেহতিয়া বিমানবন্দরে, কিন্তু কোনও রকম ঝুঁকি না নিয়ে পাটনা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে মনোজের হেলিকপ্টার। মনোজ ও নীলকান্ত উভয়েই নিরাপদে আছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top