News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের নিন্দায় সরব জগত প্রকাশ
Image

রাহুলের নিন্দায় সরব জগত প্রকাশ

নয়াদিল্লী, ২৯ অক্টোবর (হি.স.) : কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে নিন্দায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। কংগ্রেসের রাজপুত্রর ভারতের কোন জিনিসের প্রতি আস্থা নেই। দেশের সেনা, প্রশাসন এবং জনগণের উপর আস্থা হারিয়েছে যুবরাজ বলে দাবি করেছেন জগত প্রকাশ। 


বৃহস্পতিবার নিজের টুইটারে এক ভিডিও বার্তায় জগত প্রকাশ জানিয়েছেন, কংগ্রেসের যুবরাজের ভারতের কোন জিনিসের প্রতি আস্থা নেই। জনগণ প্রশাসন এবং সেনাবাহিনীর প্রতি আস্থা হারিয়েছে যুবরাজ। তার নির্ভরযোগ্য দেশের নাম হচ্ছে পাকিস্তান। আশা প্রকাশ করব এখন তার চোখ খুলে যাবে। পাকিস্তান এখন বলছে যে ভারতের হামলার ভয়ে অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। কংগ্রেস ভারতের সেনাবাহিনীকে দুর্বল করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে। কংগ্রেস কখনো সেনাবাহিনীকে নিয়ে রসিকতা করছেন তো
কখনো সেনা জওয়ানদের বীরত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ভারতের সামরিক বাহিনী যাতে রাফাল হাতের না পায় তার সমস্ত চেষ্টা করে গিয়েছে কংগ্রেস।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top