News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত স্মৃতি ইরানি
Image

করোনায় আক্রান্ত স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি. স.):  করোনায় আক্রান্ত কেন্দ্রীয় বস্ত্র, শিশু ও নারী কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন তিনি। এক টুইট বার্তায় কেন্দ্রীয়মন্ত্রী তথা আমেঠির সাংসদ জানিয়েছেন, ‘ কি ভাবে ব্যক্ত করব বুঝতে পারছি না। সহজ কথায় বলি আমার করোনা হয়েছে। এই কদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের পরীক্ষা করা উচিত।’ 

উল্লেখ করা যেতে পারে বিহার বিধানসভা নির্বাচন এবং গুজরাট বিধানসভা উপনির্বাচনে দলের হয়ে ক্রমাগত প্রচার করে গিয়েছিলেন স্মৃতি ইরানি। ২৪ অক্টোবর গুজরাটের ভোদদরায় একটি নির্বাচনী জনসভাকে সম্বোধন করেছিলেন। ২৬ অক্টোবর বিহারের বুদ্ধগয়ায় একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন তিনি।এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রও করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top