News Flash

  • Home
  • Uncategorized
  • বিহার নিয়ে একযোগে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিন্দায় সরব রাহুল
Image

বিহার নিয়ে একযোগে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নিন্দায় সরব রাহুল

পাটনা, ২৮ অক্টোবর (হি. স.): বিহারে বাল্মীকি নগর জনসভা থেকে নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন রাহুল গান্ধী। এবারের দশেরায় রাবণের বাদলে প্রধানমন্ত্রী ও আদানি এবং আম্বানিদের কুশপুতুল পোড়ানো হয়েছে বলে দাবি করেছেন রাহুল।  

এদিনের নির্বাচনী জনসভার থেকে রাহুল গান্ধী আরও জানিয়েছেন, ২০০৬ সালে নীতীশ কুমার বিহারের সঙ্গে যা করেছিল তা পঞ্জাব এবং হরিয়ানার সহ গোটা দেশের সঙ্গে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ভাষণে দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের কোন উল্লেখ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারকে ধ্বংস করে ছেড়েছে। এর ফলে কৃষকরা আর্থিক দুর্ভোগের মধ্যে পড়েছে। কেন্দ্রের নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী জানিয়েছেন যে এই তিনটি আইন দেশ এবং বিহারের কৃষকদের ওপর আক্রমণ হানা হয়েছে। এই আক্রমণ শস্য ক্ষেতের উপর করা। ২০০৬ সালে বিহারে যেভাবে মান্ডি এবং এমএসপি ব্যবস্থা নষ্ট করে দেওয়া হয়েছিল। ঠিক একই প্রচেষ্টা বর্তমানে করা হচ্ছে। বিহারের কৃষকরা পরিশ্রম করা সত্বেও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। 

শহর-গ্রামের উপর নির্ভরশীল। গ্রাম কৃষকদের ওপর। আর কৃষকরা ক্ষেত এর উপর নির্ভরশীল। কৃষক এবং ক্ষেত ছাড়া সমাজ চলতে পারে না। রাজ্যের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের জন্য রাজ্য ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। বিহারের সক্ষমতাকে বুঝতে হবে। মহাত্মা গান্ধী যখন ব্রিটিশরাজের বিরুদ্ধে লড়াই করতে নেমে ছিলেন তখন তিনি এই রাজ্যের চম্পারন থেকেই তা শুরু করেছিলেন। কারণ তিনি বুঝেছিলেন ইংরেজ মুক্ত করতে গেলে এই বিহার থেকেই কাজ শুরু করতে হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top