News Flash

  • Home
  • Uncategorized
  • চালু হল ভারত বাংলাদেশ বিমান পরিষেবা
Image

চালু হল ভারত বাংলাদেশ বিমান পরিষেবা

ঢাকা, ২৮ অক্টোবর (হি. স.) :  করোনা পরিস্থিতিতে দীর্ঘ সাত মাস বন্ধ ছিল ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান পরিষেবা। বুধবার ফের শুরু হল সেই পরিষেবা। ‘এয়ার বাবল ফ্লাইট’র মাধ্যমে দুদেশের মধ্যে সপ্তাহে ৫৬টি বিমান চলাচল করবে। বাংলাদেশ থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ের মধ্যে চলবে ওই বিমান।এদিন সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে দু’দেশের মধ্যে বিমান পরিষেবার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ।

প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে যেমন ভারতে ২৮টি বিমান যাবে, তেমনই ভারত থেকেও ২৮টি বিমান আসবে। ঢাকা থেকে কলকাতা ও দিল্লির মধ্যে বিমান চালাবে বিমান বাংলাদেশ, কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে চলবে ইউএস বাংলার বিমান এবং ঢাকা-কলকাতা রুটে বিমান চালাবে নভোএয়ার। আর ভারত থেকে বাংলাদেশের তিন রুটে বিমান চালাবে এয়ার ইন্ডিয়া, ইনডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার। বর্তমানে প্রতিদিন হাজার খানেক ভিসার আবেদন জমা পড়ছে। প্রতিদিনই সংখ্যা বেড়ে চলেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top