News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় কাসারি পট্টিতে অগ্ণিকান্ড
Image

আগরতলায় কাসারি পট্টিতে অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ বিজয় দশমীর দিন সকালে রাজধানী আগরতলা শহরের কাঁসারি পট্টি এলাকার একটি দোকানে অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷ একটি দালান বাড়ির অগ্ণিকাণ্ডের সূত্রপাত ঘটে৷ দ্বিতল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে পথচারী এবং স্থানীয় লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে দমকল বাহিনীর জওয়ানরা জ্বলে ওঠে৷তারা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে৷ তবে এরই মধ্যে দোকানঘর পুড়ে ছারখার হয়ে যায়৷ দোকানের মালিক জানিয়েছেন অগ্ণিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘটনাটি দিনের বেলা না ঘটে রাতের বেলা ঘটলে ভয়ঙ্কর আকার ধারণ করতো৷ দিনের বেলা অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পান৷সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর জওয়ানদের খবর দেওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ দমকল বাহিনীর কর্মীদের কর্মকুশলতা ব্যক্ত করেছেন স্থানীয় জনগণ৷দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে না আসলে কাঁসারি পট্টি এলাকায় আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে যেতে পারতো বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top