News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের পর আরজেডি সঙ্গে হাত মেলাবেন নীতীশ কুমার, দাবি চিরাগ-র
Image

নির্বাচনের পর আরজেডি সঙ্গে হাত মেলাবেন নীতীশ কুমার, দাবি চিরাগ-র

পাটনা, ২৮ অক্টোবর (হি. স.): বিধানসভা নির্বাচন শেষ হলেই বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডি সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়বেন নীতীশ কুমার। বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো চিরাগ পাসওয়ান। 


বুধবার চিরাগ পাসওয়ান দাবি করেছেন আরজেডি সঙ্গে হাত মেলানোর জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন নীতীশ কুমার। রামবিলাসের পুত্র আরও দাবি করেছেন যে নীতীশ কুমারকে ভোট দেওয়া মানে বিহারকে ধ্বংস করে দেওয়ার পথে এগিয়ে যাওয়া। এতে করে শক্তিশালী হবে আরজেডি নেতৃত্বাধীন মহাজোট। নীতীশ কুমার এর আগেও আরজেডির সঙ্গে জোট করে সরকার গড়েছিল বিহারে। প্রথম পনেরো বছরে বিহার কুখ্যাত হয়ে উঠেছিল। পরের পনেরো বছরে বিহারের অবস্থা শোচনীয় পর্যায়ে নেমে গিয়েছে। কিন্তু এখন সকলের আশীর্বাদ নিয়ে বিহারী প্রথম এবং নীতীশ মুক্ত সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। রাজ্যে সরকার গড়বে লোকজন শক্তি পার্টি এবং বিজেপির জোট সরকার।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top