News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ জন পাকিস্তানি নাগরিককে সন্ত্রাসবাদি হিসেবে ঘোষণা করল ভারত
Image

১৮ জন পাকিস্তানি নাগরিককে সন্ত্রাসবাদি হিসেবে ঘোষণা করল ভারত

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি. স.) :  ১৮ জন পাকিস্তানি নাগরিককে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল ভারত। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই ১৮ জন পাকিস্তানি নাগরিক ভারতের সন্ত্রাসবাদি কার্যকলাপ সংগঠিত এবং পরিকল্পনা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। আন-লফুল অ্যাক্টিভিটি (প্রিভেনশন) অ্যাক্ট ধারায় এদেরকে অভিযুক্ত করা হয়েছে। এই সকল পাকিস্তানি নাগরিকদের খোঁজে রয়েছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো। 


এই সকল বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীরা লস্কর-ই-তৈবা, ফালাহ ই ইনসানিয়াত ফাউন্ডেশন, হিজব উল মুজাহিদিন, জইশ-ই-মহম্মদ, ইন্ডিয়ান মুজাহিদিনের মতন জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে যুক্ত। এই তালিকায় দাউদ ইব্রাহিমের ডানহাত বলে কুখ্যাত ছোটা শাকিল এর নাম রয়েছে। ইন্ডিয়ান মুজাহিদিনের ভটকল ভাইদের নাম রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যে এই সকল পাকিস্তানি নাগরিকরা সীমান্তবর্তী এলাকায় অস্থির পরিস্থিতি তৈরি করতে সর্বদা সচেষ্ট। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড সাজিদ মির ওরফে সাজিদ মাজিদের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top