News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা এখনো নির্মূল হয়নি, দেশকে সতর্ক করলেন হর্ষবর্ধন
Image

করোনা এখনো নির্মূল হয়নি, দেশকে সতর্ক করলেন হর্ষবর্ধন

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি. স.):   দুর্গাপূজার নবরাত্রি শেষ হয়ে গেলেও উৎসবের মরসুমে এখনও শেষ হয়ে যায়নি করোনা । আর কয়েক সপ্তাহের মধ্যেই শীত পড়ে যাবে গোটা দেশে। ফলে করোনাও তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে। এ বিষয়ে যে চূড়ান্ত সতর্ক কেন্দ্রীয় সরকার মঙ্গলবার তা স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন।

মঙ্গলবার দিল্লির রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে হওয়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনা এখনো নির্মূল হয়ে যায়নি। কয়েকজন করোনা থেকে উৎপন্ন হওয়া বিপদ কেটে গিয়েছে ধরে নিয়ে সতর্কহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। এইরকম ভাবে গাফিলতি করে চললে ফল ভয়ানক হতে পারে। করোনাকে নির্মূল করতে হলে সকলের মাস্ক পরে চলা উচিত। মাস্ক মাধ্যমে মুখ এবং নাক যেন ঢাকা থাকে। কথা বলার সময় মুখ থেকে মাস্ক সরানো উচিত নয়। ঘনঘন হাত দেওয়া থেকে শুরু করে একে-অন্যের থেকে দুই গজের দূরত্ব বজায় রাখাটা জরুরি। হাঁচি বা কাশি দেওয়ার সময় কুনুই দিয়ে মুখ ঢেকে রাখার নিদান দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনা থেকে নিজেকে রক্ষা করার ক্ষেত্রে এই সাধারন সাবধানতা গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করতে পারে। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৯০ থেকে ৯১ শতাংশের মধ্যবর্তী জায়গায় রয়েছে। যা গোটা বিশ্বের নিরিখে সর্বাধিক। করোনায় মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৫০ শতাংশ।

দেশে করোনা সংকটকে সুযোগে পরিণত করা হয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির বিপুল হারে হয়েছে। করোনা মতন মহামারী পরীক্ষা করে দেখার পরীক্ষাগার আগে যেখানে কেবল একটি মাত্র ছিল। সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২০০৬। করোনা চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও কেয়ার সেন্টার পর্যাপ্ত পরিমাণে গড়ে তোলা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top