News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে চলেছে কেন্দ্রীয় প্রকল্প : প্রধানমন্ত্রী
Image

মানুষের আকাঙ্ক্ষাকে পূরণ করে চলেছে কেন্দ্রীয় প্রকল্প : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি. স.) : ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উত্তরপ্রদেশে রাস্তার ধারে থাকা ছোট দোকানদারদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতাধীন রাস্তার ধারে থাকা ছোট দোকানদার এবং হকারদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের সবথেকে বেশি আবেদন উত্তর প্রদেশ থেকে এসেছে। দ্রুততার সঙ্গে এই ঋণের আবেদনকে মঞ্জুরিও দিয়ে দেওয়া হয়েছে। গরিবদের নিয়ে যারা রাজনীতি করতো তারা গরিবদের ঋণ না দেওয়ার জন্য সমস্ত রকমের চেষ্টা করে গিয়েছে। 


এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী এই সকল ছোট ব্যবসায়ীদের ডিজিটাল এর মাধ্যমে আর্থিক লেনদেনের সুবিধার কথা তুলে ধরেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী জানিয়েছেন, অল্প শিক্ষিত মানুষ যারা দৈনিক আয়ের উপর নির্ভরশীল। তারাও ব্যাংক থেকে অনায়াসে ঋণ পাচ্ছেন। এর ফলে তারা নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। করোনা গোটা বিশ্বের ওপর হামলা চালিয়েছে। কিন্তু ভারতের গরীব মানুষরা সংঘবদ্ধভাবে লড়াই করে গিয়েছে। কেন্দ্রে তরফের যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে তা মাটিতে নেমে কাজ করে চলেছে। এতে করে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাগুলিও পুরণ হতে চলেছে। এদিনের ভিডিও কনফারেন্সিংয়ের বৈঠকে বারাণসীর মোমো বিক্রেতা অরবিন্দকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেছেন যে মোমো কি করে বানায়। পাশাপাশি তিনি এও জানতে চেয়েছেন যে অরবিন্দ ঋণ কি করে পেলেন। এর উত্তরে অরবিন্দ জানিয়েছেন শুধু আধার কার্ডের ভিত্তিতেই তিনি ঋণ পেয়েছেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top