News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড পজিটিভ মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী এএল হেক
Image

কোভিড পজিটিভ মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী এএল হেক

শিলং, ২৬ অক্টোবর (হি.স.) : মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার লালু হেকের দেহে কোভিড-১৯ সংক্রমিত হয়েছে। তাঁর দেহে কোভিড পজিটিভ ধরা পড়লে তিনি নিজেকে নিভৃতবাসে রেখেছেন। সরকারি সূত্র এই তথ্য জানিয়ে বলেছে, মন্ত্রী এএল হেক গত ১৯ অক্টোবর নয়াদিল্লি থেকে ফেরার পর থেকে আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জেমস পিকে সাংমাও কোভিড-এ সংক্রমিত হয়েছিলেন। এছাড়া অন্য চার বিধায়কও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে গেছেন।

সূত্রটি জানিয়েছে, গতকাল রবিবার স্বাস্থ্যমন্ত্রী এএল হেকের সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। ওই পরীক্ষায় তাঁকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এর আগে তাঁর মেয়ের দেহেও কোভিড পজিটিভ ধরা পড়েছিল। তবে, শনিবার তাঁর নেগেটিভ রেজাল্ট এসেছে। সূত্রের খবর, নয়াদিল্লি গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে মিলিত হয়েছিলেন। ১৯ তারিখ ফেরার পর থেকেই তিনি একটি গেস্টহাউসে নিভৃতবাসে চলে গেছেন। তবে শরীরে কোভিড পজিটিভ ধরা পড়লেও তিনি নিজেকে নাকি সম্পূর্ণ উপসর্গহীন বলে মনে করছেন। কোনও সমস্যা নেই তাঁর দেহে।

প্রসঙ্গত, মেঘালয়ে এখন পর্যন্ত ৯,০২০ জন কোভিড-১৯-এ সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে ৭,৩৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সক্রিয় ১,৬০৪ জন রোগীর রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত্যুবরণ করেছেন ৮১ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top