News Flash

  • Home
  • Uncategorized
  • টায়ার ফেটে গাড়ি উল্টে কনৌজে আহত ৭ জন সাধু, উদ্বিগ্ন যোগী
Image

টায়ার ফেটে গাড়ি উল্টে কনৌজে আহত ৭ জন সাধু, উদ্বিগ্ন যোগী

কনৌজ, ২৬ অক্টোবর (হি.স.): টায়ার ফেটে, ডিভাইডারে ধাক্কা মারার পর উত্তর প্রদেশের কনৌজে উল্টে গেল একটি গাড়ি। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন সাধু। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কনৌজের আমোলার গ্রামে। রাজস্থান থেকে গঙ্গাস্নানের জন্য উত্তর প্রদেশে এসেছিলেন সাধুরা। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই। আহত অবস্থায় ৭ জন সাধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ সূত্রের খবর, গঙ্গায় পুণ্যস্নানের জন্য রাজস্থান থেকে উত্তর প্রদেশে এসেছিলেন ৭ জন সাধু। সোমবার সকালে আমোলার গ্রামে তাঁদের গাড়ির চাকা আচমকাই ফেটে যায়, এরপর হাঁড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রোড ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন সাধু। প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর শোনা মাত্রই, প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আহতদের চিকিৎসার পাশাপাশি সম্ভাব্য সমস্ত ধরনের সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top