News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, তীব্রতা ৪.১
Image

ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা, তীব্রতা ৪.১

আগরতলা, ২৪ অক্টোবর (হি.স.) : ভূমিকম্পে কাঁপল ত্রিপুরা। তবে অষ্টমীর সকালের ভূমিকম্প অধিকংশ মানুষ অনুভব করেননি। রিখটার স্ক্যালে ৪.১ তীব্রতার ভূমিকম্প সকাল ৮টা ৫১ মিনিটে অনুভূত হয়েছে। গোমতি জেলার অমরপুর থেকে ৪৪ কিমি পূর্বে ভূগর্ভ থেকে ৫০ কিমি গভীরে ওই কম্পনের উৎপত্তি। সংঘটিত ভূমিকম্পে বাংলাদেশও কেঁপেছে। দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক ড. শরৎ কুমার দাস জানিয়েছেন, ত্রিপুরায় ভূমিকম্প হালকা অনুভূত হয়েছে। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের খাগড়াছড়ির ২৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে কম্পন অনুভূত হয়েছে। ওই স্থানেই ভূমিকম্পের উৎপত্তি। ত্রিপুরার গোমতি জেলার অমরপুর মহকুমা খাগড়াছড়ির খুব কাছে অবস্থিত। স্বাভাবিকভাবেই, ওই কম্পনের অনুভূতি অমরপুরেও হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক ড. শরৎ কুমার দাসের কথায়, ভূমিকম্পের তীব্রতা খুবই কম ছিল। বাংলাদেশে উৎপত্তি হওয়ায় নিকটবর্তীস্থানে কম্পনের অনুভূতি হয়েছে। কিন্তু, কেউ টের পাননি। 

প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশে গত কিছুদিনে একাধিকবার ভূমিকম্প হয়েছে। আজ ত্রিপুরায় ভূমিকম্প হওয়ায় বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনিতেই সিসমিক জোন ৫-এ রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top