News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরি সহ পাঁচ দফা দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ও স্মারকলিপি টেট উত্তীর্ণ বেকারদের
Image

চাকুরি সহ পাঁচ দফা দাবীতে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন ও স্মারকলিপি টেট উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন৷ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন চাকরিপ্রার্থীরা৷ টেট উত্তীর্ণ হওয়ার পর চাকরির সময়সীমা থাকে মাত্র এক বছর৷ আগামী মার্চ মাসে তাদের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে৷ কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার এইসব উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ করেনি৷


ফলে এসব বেকা ররা চরম সমস্যার সম্মুখীন৷ চাকরির প্রত্যাশায় দীর্ঘদিন ধরে তারা বসে রয়েছে৷ দিনের পর দিন মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরও তাদের জন্য চাকরির কোন ব্যবস্থা না হওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে৷ সে কারণেই অনিশ্চিত ভবিষ্যত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা শিক্ষা অধিকর্তার শরণাপন্ন হয়৷ শিক্ষা অধিকর্তা সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানকালে তারা তাদের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরে৷ শিক্ষা অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করেছেন৷

শিক্ষা অধিকর্তা সঙ্গে সাক্ষাৎ শেষেতারা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর সঙ্গে সাক্ষাত করার জন্য সরকারি বাসভবনের সামনে যান৷ কিন্তু তাদের কাছে আগাম অনুমতি না থাকায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি৷এসব বেকারদের যাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয় এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি পেশ করতে পারেন সে ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা৷ উল্লেখ্য রাজ্যে শিক্ষক পদে নিয়োগের জন্য বেশ কিছু সংখ্যক পদ শূন্য রয়েছে৷ শিক্ষক এর অভাবে রাজ্যে শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷
অথচ উপযুক্ত বেকার থাকা সত্ত্বেও তাদেরকে নিয়োগের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে না৷ এর ফলে ট্যাট করতে না একদিকে যেমন সমস্যার সম্মুখীন হয়েছে ঠিক তেমনি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক এর অভাবে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে৷ অবিলম্বে উত্তীর্ণ বেকারদের নিয়োগের ব্যবস্থা করার জন্য জোরালো দাবি উঠেছে৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top