News Flash

  • Home
  • Uncategorized
  • সাত সকালে রাজপথে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

সাত সকালে রাজপথে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্র মহিলা কলেজের সামনে থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ পথচারীরা সকালবেলা মৃতদেহটি মহিলা কলেজের সামনে পড়ে থাকতে দেখেন৷ তখন ঐ পূর্ব থানার পুলিশকে খবর দেন পথচারীরা৷ চাঞ্চল্যকর এই খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷


মহিলা কলেজের সামনে পড়ে থাকা মৃতদেহটি উদ্ধার করে পুলিশ৷ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ এখনো পর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি৷ মৃতদেহটি সনাক্ত করার জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ শারদ উৎসবের প্রথম দিনেই রাজধানী আগরতলা শহরে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধারের সংবাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে সম্পর্কে অবশ্য এখনো পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে এটি একটি অস্বাভাবিক মৃত্যু৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হতে পারবে পুলিশ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top