News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী, চিকিৎসাধীন পাটনা এইমস-এ
Image

করোনা-আক্রান্ত বিহারের উপ-মুখ্যমন্ত্রী, চিকিৎসাধীন পাটনা এইমস-এ

পাটনা, ২২ অক্টোবর (হি.স.): কিছু দিন পরেই বিহারে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, তার আগেই কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। বৃহস্পতিবার সুশীল কুমার মোদী নিজেই জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মতো পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি হয়েছেন।

সুশীল কুমার মোদী নিজেই টুইট করে জানিয়েছেন, আমি করোনা-আক্রান্ত। শরীরের সমস্ত মাপকাঠি স্বাভাবিক রয়েছে। আরও ভালো চিকিৎসার জন্য পাটনা এইমস-এ ভর্তি হয়েছি। ফুসফুসের সিটি স্ক্যান স্বাভাবিক রয়েছে। খুব শীঘ্রই প্রচারে আসছি। কোভিড প্রোটোকল অনুযায়ী, সম্প্রতি সুশীল কুমার মোদীর সান্নিধ্যে যাঁরা এসেছেন, তাঁদেরও কোভিড নমুনা পরীক্ষা করতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top