News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় তিন শতাধিক চিকিৎসক, নার্স নিয়োগের দাবী জানাল ডক্টর্স এসোসিয়েশন
Image

করোনা মোকাবিলায় তিন শতাধিক চিকিৎসক, নার্স নিয়োগের দাবী জানাল ডক্টর্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ রাজ্যে শুরু হয়েছে পুজার মরশুম৷ করোনা ৩২৭ জন রোগীর মৃত্যু হয়েছে৷ দুই শতাধিক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মী করোনা আক্রান্ত হয়েছেন৷ চিকিৎসক মহল চিন্তিত৷ তাই অবিলম্বে করোনা মোকাবেলয়া টিপিএসসির মাধ্যমে ৩০০ জন চিকিৎসক এবং নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করার দাবী জানিয়েছে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস এসোসিয়েশন৷ সেই সাথে সংগঠন উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, সরকার কয়েকজন চিকিৎসক নিয়োগ করেছিলেন চুক্তির ভিত্তিতে৷ তারা চলে গিয়েছেন৷ শারদোৎসবের পর করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করবে বলে সংগঠন আশঙ্কা ব্যক্ত করেছে৷


সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, রাজ্যে শারদোৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে অসাবধানতা বেড়ে চলেছে৷ লকডাউন শিথিল হওয়া মানে এটা নয় করোনা মুক্ত হয়ে গেছে রাজ্য৷ পুজার বাজারে এবং সপিং মলে ভিড় বাড়ছে৷ এতে সংক্রমন ভয়াবহ হওয়ার সম্ভবনা প্রবল৷
কারণ বিশ্বকর্মা পুজার পর রাজ্যে করোনা গ্রাফ বেড়েছিল৷ বর্তমানে অনেকটা নিয়ন্ত্রনে আছে৷ দুর্গাপুজাতে যদি জনগণ করোনা নিয়ে গাফিলতি হয়ে ফাস্ট ফুড, রেস্টুরেন্ট এবং রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে সংক্রমণ ব্যাপক আকার ধারণ করতে পারে৷ কারন রাজ্যে চিকিৎসক ও স্বাস্য কর্মীর সংখ্যা সীমিত৷ রাজ্যে সংক্রমণ বিস্তার লাভ করলে পরিষেবা প্রদান করা অসাধ্যকর হয়ে পড়বে৷ তাই সচেতনভাবে পুজার দিনগুলিতে ঘরে বসে আনন্দ উপভোগ করা, নয়তো পুজার একদিন দিনের বেলা দৈহিক দূরত্ব বজায় রেখে পুজা উপভোগ করুন৷ কাবণ রাজ্যে যদি এই ভাইরাস ভয়াবহ রূপ নেয় তাহলে পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হবে৷

বুধবার আগরতলা প্রেস এক সাংবাদিক সম্মেলনে এমনটাই আশঙ্কা প্রকাশ করলেন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস এসোসিয়েশনের সাধারন সম্পাদক রাজেশ চৌধুরি৷ তিনি এই দিন বর্তমান সরকারের কাছে দাবি জানান রাজ্যে সীমিত চিকিৎসক হওয়াতে গ্রামাঞ্চলে পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে৷ তাই ইতিমধ্যে রাজ্যে এডহক প্রক্রিয়ায় তিন শতাধিক চিকিৎসক ও নার্স নিয়োগের দাবি জানান৷ এছাড়াও উপসিত ছিলেন ডাঃ কনক চৌধুরি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top