News Flash

  • Home
  • Uncategorized
  • সিভিল সার্ভিসে উত্তীর্ণ ত্রিপুরার মেয়ে শতাব্দী
Image

সিভিল সার্ভিসে উত্তীর্ণ ত্রিপুরার মেয়ে শতাব্দী

আগরতলা, ২১ অক্টোবর (হি.স.)৷৷ সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে সিভিল সার্ভিসে উত্তীর্ণ ত্রিপুরার মেয়ে শতাব্দী মজুমদার৷ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
প্রসঙ্গত, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল৷ চালু করা হয়েছিল ’’লক্ষ্য’’ প্রকল্প৷ এই প্রকল্পে সরকারের তরফে এক লক্ষ টাকা করে সাহায্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷


খোয়াই জেলা সদরের বাসিন্দা শতাব্দী মজুমদার সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়েছেন৷ তিনি ৮০তম স্থান অধিকার করেছেন৷ তাছাড়াও এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার আরও দুই যুবক ইউপিএসসি-র মেনস স্তর পর্যন্ত সাফল্যের সঙ্গে পৌঁছেছেন৷
শতাব্দীকে এই সাফল্যে পৌঁছতে অনেক বাধাবিপত্তি অতিক্রম করতে হয়েছে৷ এই গোটা প্রক্রিয়ায় ত্রিপুরা সরকার এবং প্রশাসন তাঁর পাশে দাঁড়িয়েছে৷

সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শতাব্দী৷ অনেক প্রতিকূলতা জয় করেই তাঁকে এই জায়গায় পৌঁছতে হয়েছে৷ সেখান থেকে এই সাফল্য ত্রিপুরার গর্ব৷ তাঁর এই হার না মানা লড়াকু মনভাবকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অভিনন্দন জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী মনে করেন, তাঁর এই সাফল্য অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে শতাব্দী যেখানেই যান ত্রিপুরার নাম উজ্বল করবেন৷ মা ত্রিপুরাসুন্দরীর কাছে আমি তাঁর উজ্বল ভবিষ্যৎ কমনা করি৷ আমি ফোনে তাঁকে অভিনন্দন জানিয়েছি, টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
সাথে তিনি যোগ করেন, ত্রিপুরার যুব সম্প্রদায়ের কাছে শতাব্দী অনুপ্রেরণা হয়ে উঠবেন৷ আমাদের রাজ্যের আরও এক তরুণ ধীমান চাকমাও সিভিল সার্ভিসে উত্তীর্ণ হয়েছেন৷ শতাব্দীর এই অগ্রগতির ক্ষেত্রে খোয়াইয়ের জেলাশাসক সহ যে সমস্ত সরকারি আধিকারিকরা উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top