News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিটা মানুষের কাছে প্রতিষেধক পৌঁছে দিতে রণনীতি তৈরির কাজ চলছে : হর্ষবর্ধন
Image

প্রতিটা মানুষের কাছে প্রতিষেধক পৌঁছে দিতে রণনীতি তৈরির কাজ চলছে : হর্ষবর্ধন

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন জানিয়েছেন করোনা প্রতিশোধকের উৎপাদন এবং সরবরাহ করার জন্য নির্দিষ্ট রণনীতি তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ পর্যন্ত প্রতিষেধক পৌঁছে দেওয়া জন্য সক্ষমতা নির্মাণের কাজ চলছে। অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে প্রশিক্ষিত করার কাজ চলছে। বুধবার বিশ্ব ব্যাংকের বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন হর্ষবর্ধন।

গোটা বিশ্ববাসীকে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন যে প্রতিষেধক উৎপাদন এবং বিতরণের ক্ষেত্রে ভারত অন্যান্য দেশগুলিকে সহায়তা করবে। গোটা বিশ্বে যত প্রতিষেধক উৎপাদন হয় তার ৬০ শতাংশ উৎপাদিত হয় ভারতে। করোনা য় সবথেকে প্রভাবিত হবার নিরিখে ভারত দুই নম্বর স্থানে রয়েছে। ভারতের মতন দেশে জনসংখ্যা বিপুল থাকার কারণে প্রতিটা ব্যক্তির কাছে প্রতিষেধক পৌঁছে দেওয়া চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। যদিও ভারতের মতন দেশে পরিও সহ অন্যান্য টিকাকরণ অভিযানে ৬০০ মিলিয়ন শিশুকে অন্তর্ভুক্তি করানো হয়েছে। প্রতিষেধক উৎপাদন এবং তা বিতরণ করার ক্ষেত্রে যুদ্ধকালীন তৎপরতায় ভারতে কাজ চলছে। প্রতিটা মানুষের কাছে যাতে প্রতিশোধক পৌঁছে যায় তার জন্য বিস্তারে রণনীতি তৈরি করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top