News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপিকে আত্মসমীক্ষা করে দেখার পরামর্শ উদ্ধবের
Image

বিজেপিকে আত্মসমীক্ষা করে দেখার পরামর্শ উদ্ধবের

মুম্বই, ২১ অক্টোবর (হি. স.) : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, বিজেপির সঙ্গ ছেড়ে দিচ্ছে পুরনো  সঙ্গীরা। বিজেপি কাছে পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক। বিজেপির উচিত আত্মসমীক্ষা করে দেখা।


প্রবল বর্ষণে বিধ্বস্ত মহারাষ্ট্রের ওসামাবাদে দুর্গত এলাকাগুলি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, একনাথ খাডসে বিজেপির অন্যতম দক্ষ সংগঠক ছিলেন। এখন উনি মহা বিকাশ আখারি জোটে নিজেকে যুক্ত করতে চান। মহারাষ্ট্রের রাজনীতিতে খাডসের এক পৃথক পরিচয় রয়েছে। তাকে মহাবিকাশ আখারি জোটে স্বাগত জানাই। কিন্তু বিজেপির পুরনো নেতারা দল থেকে নিজেদেরকে আলাদা করছেন কেন। পুরনো সঙ্গী সাথীরা যারা বিজেপিকে এগিয়ে নিয়ে গিয়েছিল তারা কেন আজ গেরুয়া শিবিরের হাত ছেড়ে বেরিয়ে আসছে। বিজেপির নিজের আত্মসমীক্ষা করে দেখা উচিত। বিজেপির শাখা যতই বৃদ্ধি পাক না কেন যদি ভিত্তি নড়বড়ে থাকে তবে তা যেকোন দলের কাছে চিন্তাজনক। প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থরাট জানিয়েছেন, মহারাষ্ট্রে বিজেপিকে প্রাসঙ্গিক এবং ক্ষমতাশালী করার পেছনে একনাথ খা ডসের বিশেষ ভূমিকা রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top