News Flash

  • Home
  • Uncategorized
  • করোনায় আক্রান্ত হয়ে চিত্র সাংবাদিকের মৃত্যু
Image

করোনায় আক্রান্ত হয়ে চিত্র সাংবাদিকের মৃত্যু

আগরতলা, ২০ অক্টোবর (হি.স.)৷৷ ত্রিপুরায় করোনাক্রান্তে সাংবাদিকের মৃত্যু হয়েছে৷ চিনিখরাং চ্যানেলের সাংবাদিক জিতেন্দ্র দেববর্মা আজ মঙ্গলবার প্রয়াত হয়েছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর৷ তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক প্রকাশ করেছেন৷


জিতেন্দ্র দেববর্মা চিনিখরাং চ্যানেলের চিত্র সাংবাদিক ছিলেন৷ সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ আজ তাঁর মৃত্যু হয়েছে৷ তাঁর মৃত্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, তরুণ চিত্র সাংবাদিকের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত৷ তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি৷ তাঁর শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
জিতেন্দ্র দেববর্মার প্রয়াণে আগরতলা প্রেস ক্লাব এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন শোক প্রকাশ করেছে৷ এক বিবৃতিতে বলা হয়েছে, ত্রিপুরায় প্রথম কোনও সাংবাদিকের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ তাঁর মৃত্যুতে প্রেস ক্লাব এবং জার্নালিস্ট ইউনিয়ন গভীর শোক প্রকাশ করে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে৷ প্রসঙ্গত, প্রয়াত জিতেন্দ্র দেববর্মা স্ত্রী ও দুই কন্যা সহ অনেক আত্মীয় পরিজন রেখে গিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top