News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনা, যুবকের মৃত্যু, আহত এক
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনা, যুবকের মৃত্যু, আহত এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ধর্মনগর, ২০ অক্টোবর৷৷ আজ বিকাল তিনটায় কাকড়াবন থানার অন্তর্গত পালাটানা বাজারে বোলেরো ট্রাক গাড়ি বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারার ফলে বাইক আরোহী সুহেল মিয়া মারাত্মক ভাবে আহত হয়৷ফলে সুহেল মিয়ার পায়ে আঘাত লাগে৷


এই ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে কাকড়াবন ফায়ার সার্ভিসে খবর দেওয়ার চেষ্টা করে৷কাকড়াবন ফায়ার সার্ভিসের ল্যান্ড ফোন খারাপ থাকায় বহু কষ্টে এলাকার জনগন মোবাইল ফোনে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়৷ অভিযোগ খবর পাওয়ার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের গাড়ি আসে৷ ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই এলাকার জনগন এম্বুল্যান্সের মাধ্যমে আহত সুহেল মিয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দেরিতে আসার অজুহাতে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ির উপর ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ির কাঁচ ভেঙে ফেলে৷ উত্তেজনা বেশি থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি থেকে না নেমে গাড়ি নিয়ে উদয়পুরের দিকে চলে আসে৷এই নিয়ে এলাকায় উত্তেজনা থাকলেও নিয়ন্ত্রণে৷ খবর লেখা পর্যন্ত মামলা লিপিবদ্ধ না হলেও সূত্র মারফৎ জানা যায় এ ব্যাপারে কাকড়াবন থানা মামলা হবে৷

উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের কামেশ্বরের বড়ইতল এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম বাবলু শর্মা৷ সোমবার রাত ১১টা নাগাদ বাইক এবং ঠেলা গাড়ির মধ্যে সংঘর্ষে বাবলু শর্মা নামে ঐ যুবক গুরুতরভাবে আহত হয়৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top