News Flash

  • Home
  • Uncategorized
  • উৎসবের মরসুমে বোনাস পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে
Image

উৎসবের মরসুমে বোনাস পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.) : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নন-গেজেটেড কর্মীদের জন্য ২০১৯-২০ সালের বোনাস প্রদানে মঞ্জুরি দিয়ে দিয়েছে। এর জন্য কেন্দ্রের তরফে অতিরিক্ত খরচ হবে ৩৭৩৭ কোটি টাকা। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে দেশজুড়ে থাকা ৩০.৬৭ লক্ষ নন-গেজেটেড কর্মীর। প্রডাক্টিভিটি লিঙ্কড বোনাস নন প্রডাক্টিভ লিঙ্কড বোনাসের মঞ্জুরি দিয়ে দিয়েছে কেন্দ্র। 


বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বোনাস পেলে বাজারের চাহিদা বৃদ্ধি পাবে এবং দেশে মধ্যবিত্তদের হাতে টাকা আসবে। দশহরার আগেই প্রত্যেক কর্মচারীর হাতে বোনাসের টাকা চলে আসবে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রের বাণিজ্যিক সংস্থাগুলির অধীনে কর্মরত ১৭ লক্ষ কর্মচারী উপকৃত হবে। এর জন্য খরচ হবে ২৭৯১ কোটি টাকা। এছাড়া আরো ১৩ লক্ষ কর্মচারীকে নন প্রডাক্টিভ লিঙ্কড বোনাসের মঞ্জুরি দিয়ে দেওয়া হবে। এতে খরচ হবে ৯০৬ কোটি টাকা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top