News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু তেলিয়ামুড়ায়
Image

চাকুরিচ্যুত শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু তেলিয়ামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৯ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া ধন চাকমা এলাকায় এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ চাকরিচ্যুত ওই শিক্ষক দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রনায় ভুগছেন৷ অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন ওই শিক্ষক৷গতকাল রাতে নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেন ওই শিক্ষক৷


তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে গিয়ে ধন চাকমা গ্রাম থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷


উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে অনেকেই ইতিমধ্যে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কিংবা মানসিক অবসাদগ্রস্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এ ধরনের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকদের চাকরিচ্যুত করা হলেও এখনো পর্যন্ত তাদেরকে সরকারি চাকরিতে নিযুক্ত করা হয়নি৷ যদিও রাজ্য সরকার দুমাসের মধ্যে চাকরিচ্যুত শিক্ষকদের নিয়োগের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাসবাণী শুনিয়েছে৷কিন্তু শেষ পর্যন্ত চাকরিচ্যুত শিক্ষকদের চাকুরীতে নিযুক্ত করা হবে কিনা তা নিয়ে সংশয় ক্রমশ বেড়েই চলেছে৷ কেননা এখনো পর্যন্ত রাজ্য সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি৷ এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে পচা গ্রস্থ হয়ে এবং অভাব-অনটনের কারণে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top