News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন, গ্রেপ্তার তিন, উদয়পুর শহরে চাঞ্চল্য
Image

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন, গ্রেপ্তার তিন, উদয়পুর শহরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ অক্টোবর৷৷ শারদীয় দুর্গাপূজার ঠিক আগ মূহুর্তে পরিকল্পিতভাবে খুন হলো বছর ত্রিশের রাকেশ শর্মা উরফে শম্ভু নামে এক যুবক৷ আহত হয়েছেন নিহত যুবকের বাবা দীপঙ্কর শর্মা, ছোট ভাই বিশাল শর্মা, কাকা নির্মল শর্মা৷ ঘটনা গোমতী জেলার উদয়পুর মহাকুমার চন্দ্রপুর কলোনি এলাকার ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের আশ্রমটিলা এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে রাকেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খাসটিলা এলাকার মেঘনাথ দাস ও ওনার ছেলে সহ এলাকার মিহির দাস, বাপন দাস, বিমল দাস ও মৃনাল দাস৷ রাকেশ কে পূর্ব পরিকল্পিত ভাবে এলোপাতাড়ি ছুড়ি চালায় এবং কাঠার ফাইল দিয়ে আঘাত করে৷ রাকেশকে বাঁচাতে ওর বাবা- কাকা-ছোট ভাই এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে৷ এতে চারজনই আহত হয়৷ পরবর্তী সময়ে রাকেশ সহ সকলকে এলাকাবাসির সহযোগিতায় তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাকেশকে আগরতলা রেফার করেন৷ রাস্তায় রাকেশের মৃত্যু হয়৷ এই অবসরে মেঘনাথ দাস, ওনার ছেলে সহ এলাকার মিহির দাস, বাপন দাস ,বিমল দাস ও মৃনাল দাস পালিয়ে গা ঢাকা দেয়৷

এই দিকে এই মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র শোকের ছায়া নেমে আসে৷ মৃত রাকেশ শর্মার ছয় মাসের সন্তানও রয়েছে৷ রাকেশ মাঝে মাঝে ভগ্ণিপতির গাড়ি চালাতো এবং মাঝে মাঝে বাড়িতে একটি ছোট দোকান চালাতো৷ বাবা মিষ্টির দোকান এবং ইট ভাটায় লাকড়ির যোগান দিতো৷
এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর মহাকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ, রাধা কিশোর পুর থানার ওসি রাজিব দেবনাথ সহ পুলিশ কর্মীরা৷


শেষ প্রাপ্ত খবরে জানা গিয়েছে, অভিযুক্ত মিহির দাস, বাপন দাস, বিমল দাসকে পুলিশ গ্রেফতার করে এবং মৃনাল দাস এখনো পলাতক৷ বিকেলে রাকেশের মৃতদেহ বাড়িতেনিয়ে আসলে এলাকার মানুষ কান্নায় ভেঙে পড়েন এবং এলাকার ৭নং কলোনি শ্মশানে রাকেশের সৎকার করা হয়৷ সমস্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মেঘনাথ দাস, ওনার ছেলে সহ মিহির দাস, বাপন দাস, বিমল দাস ও মৃনাল দাস সিপিএমের সমর্থক বলে পরিচিত৷ রাকেশের পরিবার বিজেপি সমর্থিত বলে শোনা যায়৷ এলাকায় রাজনৈতিক উত্তাপ থাকলেও বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আর কে পুর থানার একটি মামলা দায়ের করা হয়েছে৷ যার নং ১৪৭/২০৷ মামলা হয়েছে আইপিসির ৩০২, ৩২৩ এবং ৩৪ ধারায়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top