News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা এবং অর্থব্যবস্থা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের
Image

করোনা এবং অর্থব্যবস্থা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি. স.): দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে নিন্দায় মুখর কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এই প্রসঙ্গে এদিন বিশ্বের অন্যান্য দেশের করোনা পরিস্থিতি এবং অর্থ ব্যবস্থার সঙ্গে ভারতের তুলনায় টেনে একটি টুইট করেন রাহুল গান্ধী। ভারতের করোনা এবং আর্থিক অবস্থা বিশ্বের ১২ টি দেশের সঙ্গে তুলনা করেছেন রাহুল গান্ধী। নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন কি করে একটা গোটা অর্থব্যবস্থা নষ্ট হয়ে গেল আর বেশিরভাগ মানুষ করোনায় আক্রান্ত হল।


আন্তর্জাতিক মুদ্রা  কোষ এবং ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান টেনে রাহুল গান্ধী প্রমাণ করার চেষ্টা করেছেন করোনা এবং আর্থিক দূর্ভোগে জেরবার ভারত। রাহুল গান্ধী দাবি করেছেন যে, করোনা এবং অর্থব্যবস্থা দুটোতেই ভারতের বিপর্যয় ঘটেছে। পরিসংখ্যানে রাহুল গান্ধী দাবি করেছেন যে চলতি বছরে ভারতের জিডিপির পতন হয়েছে ১০.৩ শতাংশ।কিন্তু বাংলাদেশে জিডিপির হার হয়েছে ৩.৮ শতাংশে।


অন্যদিকে, চিন এবং ভিয়েতনামের জিডিপি যথাক্রমে রয়েছে ১.৯ এবং ১.৬ শতাংশে। তালিকায় নেপাল চতুর্থ এবং পাকিস্তান পঞ্চম স্থানে রয়েছে। ভারতে করোনায় মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে রাহুল গান্ধী দাবি করেছে যে ভারতে প্রতি ১০ লাখে ৮৩ মানুষের মৃত্যু করোনায় হয়েছে। সেখানে ইন্দোনেশিয়া এই সংখ্যাটি ৪৬, আফগানিস্থানে ৩৮, বাংলাদেশে ৩৪ এবং চিনে তিনজনের মৃত্যু হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top