News Flash

  • Home
  • Uncategorized
  • অসম ভূখণ্ডে মিজো হানা : মুখ্যমন্ত্রী সর্বানন্দের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামের
Image

অসম ভূখণ্ডে মিজো হানা : মুখ্যমন্ত্রী সর্বানন্দের ইতিবাচক পদক্ষেপকে স্বাগত মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামের

গুয়াহাটি, ১৯ অক্টোবর (হি.স.) : প্রতিবেশী দুই রাজ্য অসম-মিজোরাম সীমান্তে উদ্ভূত অস্থির পরিস্থিতি প্রশমনে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। সোমবার টুইট করে জোরামথাঙ্গা বলেছেন, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের ইতিবাচক দৃষ্টিভঙ্গির ফলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে বিদ্যমান সৌভ্রাত্ববোধ এবং সুসম্পর্ক আরও বেশি দৃঢ় হবে।

প্রসঙ্গত, সোমবার কাছাড় এবং করিমগঞ্জের মিজোরাম সীমান্তে সংঘাতজনিত পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এক প্রেসবার্তায় এই খবর দিয়ে জানিয়েছেন, আজ বিকেলে মিজোরাম সীমান্তের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। সব শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সমস্যা সমাধানে উপযুক্ত যাবতীয় সহায়তা করতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তিনি। এর প্রায় তিনঘণ্টা আগে এক টুইটে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আজ সকালের দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কাছাড় এবং করিমগঞ্জের অসম-মিজোরাম সীমান্তের সর্বশেষ পরিস্থিতির খোঁজ নিয়ে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top