News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের প্রতি বেড়ে চলা অপরাধ নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী
Image

মহিলাদের প্রতি বেড়ে চলা অপরাধ নিয়ে উদ্বিগ্ন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.): মহিলাদের প্রতি দেশজুড়ে বেড়ে চলা অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এই নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, শুরু হয়েছিল বেটি বাঁচাও-কে দিয়ে এখন চলছে অপরাধীদের বাঁচাও প্রক্রিয়া। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে হাউ ইজ গোয়িং নামে অভিযান চালাচ্ছে কংগ্রেস।

সেই সূত্র ধরে এদিন এই অভিযানে নিজের মতামত ব্যক্ত করেন রাহুল গান্ধী।নিজের টুইটার থেকে একটি খবরের অংশ প্রকাশ করেন রাহুল।সেখানে তিনি জানিয়েছেন উত্তরপ্রদেশের লাখিম্পুর খেরিতে এক বিধায়ক নিজের দলবলকে নিয়ে থানায় ঢুকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত এক ব্যক্তিকে লকআপ থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গিয়েছে।


 উল্লেখ করা যেতে পারে উত্তরপ্রদেশের মহিলাদের প্রতি বেড়ে চলা অপরাধ নিয়ে নিন্দায় সরব হয়েছে কংগ্রেস। হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর থেকে গোটা দেশজুড়ে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top