News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে চরিত্র বদল করেনি করোনা, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর
Image

ভারতে চরিত্র বদল করেনি করোনা, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি. স.): ভারতে করোনার ধারা এখনও অব্যাহত। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতি এলেও এখনও পুরোপুরি নির্মূল হয়ে যায়নি করোনা। মনে করা হচ্ছে উৎসবের মরসুম এবং শীতকালে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।বিশ্বের বিভিন্ন দেশে করোনা তার চরিত্র বদল করে চলেছে।কিন্তু এই প্রসঙ্গে স্বস্তির কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা: হর্ষবর্ধন।


 রবিবাসরীয় সকালে তিনি জানিয়েছেন যে ভারতে করোনা তার চরিত্র বদল করেনি।রবিবার ‘সংবাদ শীর্ষক’ আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা: হর্ষবর্ধন জানিয়েছেন, ভারতে করোনা ভাইরাসের চরিত্র পরিবর্তনের কোন সন্ধান এখনও মেলেনি।খবরের কাগজ থেকে করোনা সংক্রমণ ছড়াতে পারে এমন ধরনের প্রচারকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে হর্ষবর্ধন জানিয়েছেন, খবরের কাগজের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ায় এমন কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।নিজের উদাহরণ টেনে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে করোনা মহামারীর মধ্যেও তিনি নিয়মিত খবরের কাগজ পড়ে চলেছেন।ভারতে একাধিক সংস্থা করোনা প্রতিশোধক বানাতে ব্যস্ত কিন্তু তার মধ্যে এগিয়ে রয়েছে সেরাম ইন্ডিয়া এবং ভারত বায়োটেক।আগামী কয়েক মাসের মধ্যেই প্রতিষেধক মিলবে।বর্তমানে দেশজুড়ে প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল ‘চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top