News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী যুবক
Image

পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিলো এক যুবক৷ মৃত যুবকের নাম পাপ্পু সাহা৷ বাড়ি প্রতাপগড় এর রবীন্দ্র নগর এলাকায়৷সংবাদ সূত্রে জানা গেছে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল পাপ্পু সাহা নামে ওই যুবকের৷ পারিবারিক কলহের জেরে স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়েছে৷ এদিকে ক্ষোভে অভিমানে পাপ্পু সাহা নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ শুক্রবার সকালে ঘরের দরজা না খোলায় তার মা সহ পরিবারের লোকজনদের মনেসন্দেহ দেখা দেয়৷

ডাকাডাকি করার পরও কোনো উত্তর না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে তারা লক্ষ্য করেন তার মৃতদেহ ফাঁসিতে ঝুলছে৷ তারপরে খবর পাঠানো হয় মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশকে৷খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট এর পুলিশ ছুটে গিয়ে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার সংবাদ সঠিক পথেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top