News Flash

  • Home
  • Uncategorized
  • আসাম রাইফেলসের গুলিতে ধরাশায়ী এনএসসিএন (কে)-এর স্বঘোষিত সার্জেন্ট মেজর
Image

আসাম রাইফেলসের গুলিতে ধরাশায়ী এনএসসিএন (কে)-এর স্বঘোষিত সার্জেন্ট মেজর

লংডিং (অরুণাচল প্রদেশ), ১৭ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের লংডিং জেলার ওয়াখা এবং সংখোর মধ্যবর্তী লংকাই গ্রামে আসাম রাইফেলসের অভিযানে ধরাশায়ী হয়েছে নাগা জঙ্গি সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-এর খাপলাং গোষ্ঠীর এক শীর্ষ সশস্ত্র ক্যাডার। নিহত জঙ্গিকে এনএসসিএন (খাপলাং)-এর স্বঘোষিত সার্জেন্ট মেজর গানজন ওয়াংসা বলে শনাক্ত করা হয়েছে।

আধা সেনা সূত্রে জানা গেছে, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ শনিবার সকালে ৬ নম্বর আসাম রাইফলসের জওয়ানরা সন্দেহভাজন সশস্ত্র জঙ্গি সংগঠন  এনএসসিএন-এর বিরুদ্ধে ওয়াখা এবং সংখোর মধ্যবর্তী লংকাই গ্রামে অভিযান চালিয়েছিলেন। ওই অভিযানে জঙ্গি সদস্যের সঙ্গে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এক সময় গুলিতে বিদ্ধ হয়ে ধরাশায়ী হয় জঙ্গি গানজন ওয়াংসা।

এনএসসিএন (খাপলাং)-এর জঙ্গিটি লংকাই গ্রামে কিছুদিন ধরে ঘাঁটি গেড়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলেন জেলায় নিয়োজিত আসাম রাইফেলস কর্তৃপক্ষ। সে অনুযায়ী আজ ভোররাতে গ্রামে অভিযান চালান আধা সেনারা।

উল্লেখ্য, দিন-কয়েক আগে অরুণাচল প্ৰদেশে সেনাবাহিনীর একটি পানীয়জল পরিবাহী ট্যাংকারে গ্ৰেনেড হামলা চালিয়েছিল সন্দেহভাজন এনএসসিএন জঙ্গিরা। ওই হামলায় জনৈক জওয়ান শহিদও হয়েছিলেন।

অন্যদিকে, গত ১৪ অক্টোবর অসম রাইফেলসের হাতে পাকড়াও হয়েছিল এনএসসিএন (আইএম)-এর দুই এবং এনএসসিএন (খাপলাং-ইয়ুং আং) গোষ্ঠীর এক সক্রিয় ক্যাডার। তিনজনকেই পুলিশের হাতে তুলে দিয়েছিল আসাম রাইফেলস কর্তৃপক্ষ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top