News Flash

  • Home
  • Uncategorized
  • ২ নভেম্বর থেকে অসমে খুলবে স্কুল-কলেজ, পরীক্ষা হবে কেবল তিন শ্ৰেণির : শিক্ষামন্ত্রী ড. শর্মা

২ নভেম্বর থেকে অসমে খুলবে স্কুল-কলেজ, পরীক্ষা হবে কেবল তিন শ্ৰেণির : শিক্ষামন্ত্রী ড. শর্মা

গুয়াহাটি (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : আগামী ২ নভেম্বর থেকে অসমের স্কুল ও কলেজ খুলে শুরু হবে পঠনপাঠন। তবে বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নেবে না। এবার কেবল তিনটি শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষা হবে। বাকিদের পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেওয়া হবে। এছাড়া এবার স্কুলের পাঠ্যক্রমের সিলেবাসও কমানো হবে। জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা।

আজ শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে করোনার আবহে রাজ্যের ছাত্রছাত্রীদের বহু ক্ষতি হয়েছে বলে জানিয়ে মন্ত্রী শিক্ষা বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্ৰী ড. শৰ্মা। তিনি জানান, একটি শ্ৰেণিতে মাত্ৰ ২০ থেকে ২৫ জন শিক্ষাৰ্থী আসতে পারবে। তবে ক্লাসরুম বড় হলে ছাত্ৰছাত্ৰীর সংখ্যা বাড়ানো যাবে। এ ব্যাপারে অবশ্য সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। মন্ত্রী জানান, এবার গত প্রায় আট মাস যাবৎ যেহেতু বিদ্যালয় বন্ধ ছিল, তাই সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা পরীক্ষা গ্রহণ সম্পর্কেও সরকারি সিদ্ধান্তের তথ্য দিয়েছেন। জানান, এবার কেবল অষ্টম, দশম এবং দ্বাদশ শ্ৰেণির ছাত্রছাত্রীরা চূড়ান্ত পরীক্ষা দেবে। দশম ও দ্বাদশ শ্ৰেণির পরীক্ষা রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা) অনুষ্ঠিত করবে এবং অষ্টম শ্ৰেণির পরীক্ষা অনুষ্ঠিত করবেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে অবশিষ্ট শ্ৰেণির শিক্ষাৰ্থীদের পরীক্ষা ছাড়াই উত্তীৰ্ণ করিয়ে দেওয়া হবে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি খোলার ব্যাপারে অসম সরকার কোনও সিদ্ধান্ত নেবে না। তবে পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী ২ নভেম্বর থেকে খোলা হবে। তবে এই সব শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলগুলি প্ৰথম এক মাস বন্ধ রাখা হবে। প্ৰয়োজনে ডিসেম্বর মাসে হস্টেলগুলি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে শিক্ষা দফতর। এছাড়া ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিকের অনলাইন ক্লাস চলবে বলে জানান শিক্ষামন্ত্ৰী।

ক্লাসের ব্যাপারে মন্ত্ৰী ড. শর্মা জানান, আন্ডার গ্ৰেজুয়েটের প্রথম ষাণ্মাসিক (ফার্স্ট সেমিস্টার) ছাত্ৰছাত্ৰীর জন্য সোম এবং বৃহস্পতিবার ক্লাস অনুষ্ঠিত হবে। তৃতীয় ষাণ্মাসিকের ছাত্ৰছাত্ৰীরা মঙ্গল, বুধ এবং শুক্রবার ক্লাসে যাবেন। সে ভাবে পঞ্চম ষাণ্মাসিকের ছাত্ৰছাত্ৰীদের ক্লাস হবে মঙ্গল, বুধ, শুক্র এবং শনিবার।

সেই সঙ্গে শিক্ষামন্ত্ৰী আরও জানান, পঞ্চম শ্ৰেণি পর্যন্ত পাঠদান বন্ধ থাকবে। ক্লাস চলবে ষষ্ঠ শ্ৰেণি থেকে। ওই ক্লাসগুলি দুই ভাগে বিভক্ত করা হয়েছে। নির্দিষ্ট দিনের সকাল ৮:৩০ মিনিট থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের ক্লাস হবে ১:৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত। প্ৰতিদিন ৫০ শতাংশকে সকালের দিকে এবং বাকি ৫০ শতাংশকে নিয়ে বিকেলের দিকে ক্লাস নেবেন শিক্ষকরা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top