News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে বাস-বোলেরো গাড়ির সংঘর্ষে মৃত ৭, আহত কমপক্ষে ৩২ জন
Image

উত্তর প্রদেশে বাস-বোলেরো গাড়ির সংঘর্ষে মৃত ৭, আহত কমপক্ষে ৩২ জন

পিলিভিট (উত্তর প্রদেশ), ১৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের পিলিভিট জেলায় সরকারি বাস ও বোলেরো গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৭ জনের। ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩২ জন। শনিবার ভোরে একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষের পরই রাস্তার ধারে উল্টে যায় সরকারি বাস। দুর্ঘটনাটি ঘটেছে পিলিভিট জেলায়, সেহরামাউ উত্তর এলাকার বারি বুঝিয়া গ্রামের (পুরানপুর এলাকা) কাছে। দুর্ঘটনায় বোলেরো গাড়ির যাত্রীরা আহত হয়েছেন, তবে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


পিলিভিটের পুলিশ সুইপার জয় প্রকাশ জানিয়েছেন, ‘উত্তর প্রদেশ রাজ্য পরিবহন নিগমের একটি বাস লখনউ থেকে দিল্লি অভিমুখে যাচ্ছিল, শনিবার ভোরে পুরানপুর থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। বাসটি রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনায় মৃত্য হয়েছে ৭ জনের। কমপক্ষে ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ বেসরকারি সূত্রের খবর, সরকারি বাসটি লখনউ থেকে পিলিভিট অভিমুখে আসছিল।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top