News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কারুশিল্পীদের আর্থিক মান উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে : উপমুখ্যমন্ত্রী
Image

রাজ্যে কারুশিল্পীদের আর্থিক মান উন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ অক্টোবর (হি.স.)৷৷ ত্রিপুরার কারুশিল্পীদের আর্থিক মানোন্নয়নে সরকার উদ্যোগ নিয়েছে৷ রাজ্যে উৎপাদিত বাঁশের তৈরি হস্তশিল্পের চাহিদাও রয়েছে৷ এই শিল্পের বিকাশে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ আজ বৃহস্পতিবার লিচুবাগানস্থিত ডিসি হ্যান্ডিক্রাফটস আগরতলা কার্যালয়ে আন্তর্জাতিক কারুশিল্প দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এ-কথা বলেন৷


অনুষ্ঠানে তিনি আরও বলেন, এই শিল্পের উপর নির্ভর করে অনেকেই জীবিকা নির্বাহ করছেন৷ রাজ্যের ঐতিহ্য এই শিল্পকে বাঁচিয়ে রেখে গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিতে হবে যাতে শিল্পীরা তাঁদের উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পেতে পারেন৷ তিনি বলেন, বাঁশ ভিত্তিক এই শিল্পকে বাঁচিয়ে রাখা মানে আমাদের ঐতিহ্যের পরম্পরাকে বাঁচিয়ে রাখা৷ কারণ এই শিল্পের সাথে আমাদের সাংসৃকতিক ঐতিহ্যের সম্পর্ক রয়েছে৷ উপমুখ্যমন্ত্রী দেববর্মা রাজ্যে এই শিল্পকে আরও বেশি করে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top