News Flash

  • Home
  • Uncategorized
  • কালামের জীবনাদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায় : প্রধানমন্ত্রী
Image

কালামের জীবনাদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি হিসেবে হোক অথবা একজন বিজ্ঞানী হিসেবে, দেশের প্রগতিতে এ পি জে আব্দুল কালামের অদম্য অবদানকে দেশ কখনই ভুলতে পারবে না। প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামকে জন্মবার্ষিকীতে এভাবেই স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, কালামের জীবনাদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায়।

১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেছিলেন মিসাইল ম্যান এ পি জে আব্দুল কালাম। ২০০২-২০০৭ সাল পর্যন্ত দেশের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি।
বৃহস্পতিবার ৮৯ তম জন্মবার্ষিকীতে কালামকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জন্মজয়ন্তীতে কালামকে শ্রদ্ধার্ঘ্য। রাষ্ট্রপতি হিসেবে হোক অথবা একজন বিজ্ঞানী হিসেবে, দেশের প্রগতিতে এ পি জে আব্দুল কালামের অদম্য অবদানকে দেশ কখনই ভুলতে পারবে না। তাঁর জীবনাদর্শ লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা যোগায়।’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top